duabd

dua.bd সম্পর্কে

আমাদের কথা

dua.bd একটি সাদাকায়ে জারিয়া প্রকল্প। উদ্দেশ্য একটাই: বাংলাভাষী মানুষ যেন দিনের প্রতিটি মুহূর্তের জন্য কুরআন ও সহীহ হাদীসের দোয়া সহজে খুঁজে পান, সঠিক সূত্রসহ।

যা পাবেন

  • প্রতিটি দোয়ার আরবি পাঠ, বাংলা উচ্চারণ, অর্থ, প্রসঙ্গ ও সূত্র।
  • সকাল-সন্ধ্যার যিকির এক এক করে পড়ার মোড, গণনাসহ।
  • নামাযের সময় অনুযায়ী দিনের রুটিন, আর বিশেষ পরিস্থিতির দোয়া।
  • প্রতিটি দোয়ার মান স্পষ্ট করে লেখা। কীভাবে বাছাই করি, তা মূলনীতি পাতায় আছে।

বিনামূল্যে, বিজ্ঞাপন ছাড়া

এখানে কোনো বিজ্ঞাপন নেই, কোনো লগইন লাগে না, আর আপনার কোনো তথ্য বিক্রি করা হয় না। সংরক্ষিত দোয়া ও সেটিংস শুধু আপনার নিজের ব্রাউজারে থাকে। কতজন পড়ছেন জানার জন্য কুকি-মুক্ত Cloudflare Web Analytics ব্যবহার করা হয়।

ভুল সংশোধন

আমরা মানুষ, ভুল হতে পারে। কোনো আরবি পাঠ, অর্থ বা সূত্রে ভুল পেলে জানালে যাচাই করে দ্রুত ঠিক করা হবে, ইন শা আল্লাহ।

আল্লাহ এই কাজ কবুল করুন এবং যারা পড়ছেন ও শেয়ার করছেন, সবাইকে এর প্রতিদান দিন।