মিলনের সময় প্রচলিত দোয়া: লা তাজ‘আল লিশ শাইতানি নাসীবা
মিলনের সময় মনে মনে (প্রচলিত)
এই দোয়াটি যঈফ (দুর্বল)
সাহাবীর উক্তি হিসেবে বর্ণিত; সনদ দুর্বল। সহীহ দোয়া মিলনের আগে "বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান..."। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।
সহীহ বিকল্প: স্বামী-স্ত্রী মিলনের আগে →
اللَّهُمَّ لَا تَجْعَلْ لِلشَّيْطَانِ فِيمَا رَزَقْتَنِي نَصِيبًا
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা লা- তাজ‘আল লিশশাইত্বা-নি ফীমা- রাযাক্বতানী নাসীবা-।
অর্থ
হে আল্লাহ! আপনি আমাকে যে (সন্তান) দেবেন, তাতে শয়তানের কোনো অংশ রাখবেন না।