duabd

হজ্জ-উমরার প্রচলিত নিয়ত: আল্লাহুম্মা ইন্নী উরীদুল হাজ্জা

ইহরামের সময় (প্রচলিত)

এই দোয়াটি যঈফ (দুর্বল) সুন্নাহ হলো ইহরামের সময় "লাব্বাইকা উমরাতান" বা "লাব্বাইকা হাজ্জান" বলে তালবিয়া শুরু করা। প্রয়োজনে শর্ত করা যায়: "ফাইন হাবাসানী হা-বিসুন ফামাহিল্লী হাইসু হাবাসতানী" (বুখারী ৫০৮৯)। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে। সহীহ বিকল্প: তালবিয়া →
اللَّهُمَّ إِنِّي أُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ فَيَسِّرْهُمَا لِي وَتَقَبَّلْهُمَا مِنِّي

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী উরীদুল হাজ্জা ওয়াল ‘উমরাতা ফাইয়াসসিরহুমা- লী ওয়া তাক্বাব্বালহুমা- মিন্নী।

অর্থ

হে আল্লাহ! আমি হজ্জ ও উমরার ইচ্ছা করছি; আমার জন্য এগুলো সহজ করুন এবং আমার পক্ষ থেকে কবুল করুন।