হারামে প্রবেশের প্রচলিত দোয়া: আল্লাহুম্মা হাযা আমনুকা ওয়া হারামুকা
হারামের সীমানায় প্রবেশ করলে (প্রচলিত)
এই দোয়াটি যঈফ (দুর্বল)
এর কোনো সহীহ ভিত্তি পাওয়া যায় না। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।
সহীহ বিকল্প: তালবিয়া →
اللَّهُمَّ هَذَا أَمْنُكَ وَحَرَمُكَ، وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا، فَحَرِّمْ لَحْمِي وَدَمِي وَعَظْمِي وَبَشَرِي عَلَى النَّارِ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা হা-যা- আমনুকা ওয়া হারামুকা, ওয়া মান দাখালাহূ কা-না আ-মিনা-, ফাহাররিম লাহমী ওয়া দামী ওয়া ‘আযমী ওয়া বাশারী ‘আলান না-র।
অর্থ
হে আল্লাহ! এটি আপনার নিরাপদ ও সম্মানিত স্থান; যে এতে প্রবেশ করে সে নিরাপদ। তাই আমার গোশত, রক্ত, হাড় ও চামড়া জাহান্নামের জন্য হারাম করে দিন।