duabd

বৃষ্টির নামাযের দোয়া: আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন … আনযিল আলাইনাল গাইস

অনাবৃষ্টিতে ইস্তিসকার নামাযে

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، الرَّحْمَنِ الرَّحِيمِ، مَالِكِ يَوْمِ الدِّينِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَفْعَلُ مَا يُرِيدُ، اللَّهُمَّ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَنْتَ الْغَنِيُّ وَنَحْنُ الْفُقَرَاءُ، أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ، وَاجْعَلْ مَا أَنْزَلْتَ لَنَا قُوَّةً وَبَلَاغًا إِلَى حِينٍ

বাংলা উচ্চারণ

আলহামদু লিল্লা-হি রব্বিল ‘আ-লামীন, আর রহমা-নির রহীম, মা-লিকি ইয়াওমিদ দীন, লা- ইলা-হা ইল্লাল্লা-হু ইয়াফ‘আলু মা- ইউরীদ, আল্লা-হুম্মা আনতাল্লা-হু লা- ইলা-হা ইল্লা- আনতা, আনতাল গানিইয়্যু ওয়া নাহনুল ফুক্বারা-উ, আনযিল ‘আলাইনাল গাইসা, ওয়াজ‘আল মা- আনযালতা লানা- ক্বুওয়্যাতাঁও ওয়া বালা-গান ইলা- হীন।

অর্থ

সকল প্রশংসা জগতসমূহের রব আল্লাহর, যিনি পরম দয়াময়, অতি দয়ালু, প্রতিদান দিবসের মালিক। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি যা চান তা-ই করেন। হে আল্লাহ! আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই; আপনি অমুখাপেক্ষী, আমরা মুখাপেক্ষী। আমাদের ওপর বৃষ্টি নাযিল করুন এবং যা নাযিল করবেন তা আমাদের জন্য শক্তি ও দীর্ঘ সময়ের জন্য যথেষ্ট বানিয়ে দিন।

প্রসঙ্গ ও ফযীলত

আয়েশা (রা.) থেকে বর্ণিত; ইমাম আবু দাউদ সনদকে উত্তম বলেছেন। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্‌র ও দোয়া" বইয়ে আছে।