duabd

কা‘বা দেখে প্রচলিত দোয়া: আল্লাহুম্মা যিদ বাইতাকা হাযা তাশরীফা

কা‘বা প্রথম দেখলে (প্রচলিত)

এই দোয়াটি যঈফ (দুর্বল) প্রথম অংশ মুরসাল ও দুর্বল সূত্রে বর্ণিত; শেষাংশ উমার (রা.)-এর আমল হিসেবে এসেছে। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে। সহীহ বিকল্প: হাজরে আসওয়াদের সামনে তাকবীর →
اللَّهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَشْرِيفًا وَتَعْظِيمًا وَتَكْرِيمًا وَمَهَابَةً، وَزِدْ مَنْ شَرَّفَهُ وَكَرَّمَهُ مِمَّنْ حَجَّهُ أَوِ اعْتَمَرَهُ تَشْرِيفًا وَتَكْرِيمًا وَتَعْظِيمًا وَبِرًّا، اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ فَحَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা যিদ হা-যাল বাইতা তাশরীফাঁও ওয়া তা‘যীমাঁও ওয়া তাকরীমাঁও ওয়া মাহা-বাহ, ওয়া যিদ মান শাররাফাহূ ওয়া কাররামাহূ মিম্মান হাজ্জাহূ আওি‘তামারাহূ তাশরীফাঁও ওয়া তাকরীমাঁও ওয়া তা‘যীমাঁও ওয়া বির্‌রা-, আল্লা-হুম্মা আনতাস সালা-মু ওয়া মিনকাস সালা-মু ফাহাইয়্যিনা- রব্বানা- বিসসালা-ম।

অর্থ

হে আল্লাহ! এই ঘরের মর্যাদা, সম্মান, মহত্ত্ব ও প্রভাব বাড়িয়ে দিন; আর হজ্জ বা উমরাহ করে যারা একে সম্মান করে, তাদের মর্যাদা, সম্মান ও কল্যাণ বাড়িয়ে দিন। হে আল্লাহ! আপনিই শান্তি, আপনার কাছ থেকেই শান্তি; তাই হে আমাদের রব, আমাদের শান্তির সাথে বাঁচিয়ে রাখুন।