খাবার সামনে এলে প্রচলিত দোয়া: ওয়া কিনা আযাবান নার
খাবার সামনে এলে (প্রচলিত)
এই দোয়াটি যঈফ (দুর্বল)
সনদ অত্যন্ত দুর্বল। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।
সহীহ বিকল্প: খাওয়ার শুরুতে →
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيمَا رَزَقْتَنَا، وَقِنَا عَذَابَ النَّارِ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা বা-রিক লানা- ফীমা- রাযাক্বতানা- ওয়া ক্বিনা- ‘আযা-বান না-র।
অর্থ
হে আল্লাহ! আপনি আমাদের যে রিযিক দিয়েছেন তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।