মজলিস শেষের দোয়া (কাফফারাতুল মজলিস)
কোনো বৈঠক বা আলোচনা শেষে
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
বাংলা উচ্চারণ
সুবহা-নাকা আল্লা-হুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা- ইলা-হা ইল্লা- আনতা, আসতাগফিরুকা ওয়া আতূবু ইলাইক।
অর্থ
হে আল্লাহ! আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। সাক্ষ্য দিচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার দিকে তওবা করছি।
প্রসঙ্গ ও ফযীলত
মজলিসে যা (ভুলত্রুটি) হয়েছে, তার জন্য এটি কাফফারা হয়ে যায়।