ঘন মেঘ দেখলে
আকাশে মেঘ জমলে
اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أُرْسِلَ بِهِ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্না- না‘ঊযু বিকা মিন শাররি মা- উরসিলা বিহ।
অর্থ
হে আল্লাহ! এটি যা নিয়ে পাঠানো হয়েছে, তার অনিষ্ট থেকে আমরা আপনার আশ্রয় চাই।
প্রসঙ্গ ও ফযীলত
আয়েশা (রা.) বলেন, রাসূলুল্লাহ ﷺ মেঘ দেখলে কাজ ছেড়ে এটি বলতেন; বৃষ্টি হলে বলতেন: আল্লা-হুম্মা সাইয়্যিবান না-ফি‘আ-। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।