duabd

মেঘের গর্জন শুনলে

বজ্রপাত বা মেঘ ডাকার সময়

سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ

বাংলা উচ্চারণ

সুবহা-নাল্লাযী ইউসাব্বিহুর রা‘দু বিহামদিহী ওয়াল মালা-ইকাতু মিন খীফাতিহ।

অর্থ

পবিত্র তিনি, যাঁর প্রশংসাসহ মেঘের গর্জন তাসবীহ পাঠ করে, আর ফেরেশতারাও তাঁর ভয়ে (তাসবীহ পাঠ করে)।

প্রসঙ্গ ও ফযীলত

আবদুল্লাহ ইবনে যুবাইর (রা.) মেঘের গর্জন শুনলে কথা বন্ধ করে এটি বলতেন (সাহাবীর আমল, মাওকূফ)।