মৌসুমের নতুন ফল দেখলে
নতুন ফল বা ফসল হাতে এলে
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا، وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা বা-রিক লানা- ফী সামারিনা-, ওয়া বা-রিক লানা- ফী মাদীনাতিনা-, ওয়া বা-রিক লানা- ফী সা-‘ইনা-, ওয়া বা-রিক লানা- ফী মুদ্দিনা-।
অর্থ
হে আল্লাহ! আমাদের ফলে বরকত দিন, আমাদের শহরে বরকত দিন, আমাদের পাল্লা ও মাপে বরকত দিন।
প্রসঙ্গ ও ফযীলত
লোকেরা মৌসুমের প্রথম ফল নিয়ে এলে রাসূলুল্লাহ ﷺ এই দোয়া করতেন, তারপর উপস্থিত সবচেয়ে ছোট শিশুকে তা দিতেন। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্র ও দোয়া" বইয়ে আছে।