কাউকে নতুন পোশাকে দেখলে: তুবলী ওয়া ইউখলিফুল্লাহ
কারো নতুন পোশাক দেখলে
تُبْلِي وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى
বাংলা উচ্চারণ
তুবলী ওয়া ইউখলিফুল্লা-হু তা‘আ-লা-।
অর্থ
তুমি এটি পুরনো করবে (দীর্ঘ দিন পরবে), আর আল্লাহ এর বদলে আরেকটি দেবেন।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ-এর সাহাবীরা কেউ নতুন পোশাক পরলে একে অপরকে এভাবে বলতেন। হিসনুল মুসলিমেও আছে। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্র ও দোয়া" বইয়ে আছে।