duabd

ঘুম না এলে প্রচলিত দোয়া: আল্লাহুম্মা গারাতিন নুজুম

ঘুম না এলে (প্রচলিত)

এই দোয়াটি যঈফ (দুর্বল) যায়দ ইবনে সাবিত (রা.)-এর অনিদ্রার ঘটনা; সনদ দুর্বল। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে। সহীহ বিকল্প: ঘুমের মধ্যে ভয় পেলে বা অস্থির লাগলে →
اللَّهُمَّ غَارَتِ النُّجُومُ، وَهَدَأَتِ الْعُيُونُ، وَأَنْتَ حَيٌّ قَيُّومٌ، لَا تَأْخُذُكَ سِنَةٌ وَلَا نَوْمٌ، يَا حَيُّ يَا قَيُّومُ، أَهْدِئْ لَيْلِي، وَأَنِمْ عَيْنِي

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা গা-রাতিন নুজূম, ওয়া হাদাআতিল ‘উয়ূন, ওয়া আনতা হাইয়ুন ক্বাইয়ূম, লা- তা’খুযুকা সিনাতুঁও ওয়ালা- নাওম, ইয়া- হাইয়ু ইয়া- ক্বাইয়ূম, আহদি’ লাইলী, ওয়া আনিম ‘আইনী।

অর্থ

হে আল্লাহ! তারারা ডুবে গেছে, চোখগুলো শান্ত হয়েছে; আর আপনি চিরঞ্জীব, সবকিছুর ধারক, তন্দ্রা ও নিদ্রা আপনাকে স্পর্শ করে না। হে চিরঞ্জীব, হে ধারক! আমার রাত শান্ত করুন এবং আমার চোখে ঘুম দিন।