duabd

ওযুর শুরুতে প্রচলিত দোয়া: বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম

ওযুর শুরুতে (প্রচলিত)

এই দোয়াটি যঈফ (দুর্বল) অর্থ ভালো হলেও এটি ওযুর শুরুর মাসনূন দোয়া নয়। এর কোনো সহীহ ভিত্তি পাওয়া যায় না। ওযুর শুরুতে শুধু "বিসমিল্লাহ" বলা সুন্নাহ। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে। সহীহ বিকল্প: ওযুর শুরুতে →
بِسْمِ اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ، وَالْحَمْدُ لِلَّهِ عَلَى دِينِ الْإِسْلَامِ، الْإِسْلَامُ حَقٌّ، وَالْكُفْرُ بَاطِلٌ، الْإِسْلَامُ نُورٌ، وَالْكُفْرُ ظُلْمَةٌ

বাংলা উচ্চারণ

বিসমিল্লা-হিল ‘আলিইয়্যিল ‘আযীম, ওয়াল হামদু লিল্লা-হি ‘আলা- দীনিল ইসলা-ম, আল-ইসলা-মু হাক্ব, ওয়াল কুফরু বা-ত্বিল, আল-ইসলা-মু নূর, ওয়াল কুফরু যুলমাহ।

অর্থ

মহান আল্লাহর নামে; ইসলাম দ্বীনের ওপর রাখার জন্য সব প্রশংসা আল্লাহর। ইসলাম সত্য, কুফর মিথ্যা; ইসলাম আলো, কুফর অন্ধকার।