duabd

পোশাক পরার প্রচলিত দোয়া: মা উওয়ারী বিহী আওরাতী

নতুন কাপড় পরলে (প্রচলিত)

এই দোয়াটি যঈফ (দুর্বল) উমার (রা.)-এর নামে বর্ণিত; সনদ দুর্বল। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে। সহীহ বিকল্প: নতুন পোশাক পরার দোয়া →
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي

বাংলা উচ্চারণ

আলহামদু লিল্লা-হিল্লাযী কাসা-নী মা- উওয়া-রী বিহী ‘আওরাতী, ওয়া আতাজাম্মালু বিহী ফী হায়া-তী।

অর্থ

সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এমন কাপড় পরিয়েছেন যা দিয়ে আমি সতর ঢাকি এবং জীবনে সৌন্দর্য গ্রহণ করি।