কুরবানির পশু যবেহের সময়
যবেহ করার সময়
بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُمَّ مِنْكَ وَلَكَ، اللَّهُمَّ تَقَبَّلْ مِنِّي
বাংলা উচ্চারণ
বিসমিল্লা-হি ওয়াল্লা-হু আকবার, আল্লা-হুম্মা মিনকা ওয়া লাকা, আল্লা-হুম্মা তাক্বাব্বাল মিন্নী।
অর্থ
আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! এটি আপনার পক্ষ থেকে এবং আপনার জন্য। হে আল্লাহ! আমার পক্ষ থেকে কবুল করুন।
প্রসঙ্গ ও ফযীলত
যবেহের মূল সুন্নাহ ‘বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার’ (মুসলিম ১৯৬৬); বাকি অংশ মুসলিম ১৯৬৭ ও বায়হাকী থেকে। হিসনুল মুসলিমে আছে।