কংকর মারার প্রচলিত দোয়া: রাগমান লিশ শাইতান
জামারায় কংকর মারার সময় (প্রচলিত)
এই দোয়াটি যঈফ (দুর্বল)
সনদ দুর্বল। সুন্নাহ হলো প্রতিটি কংকরের সাথে শুধু "আল্লাহু আকবার" বলা। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।
সহীহ বিকল্প: জামারায় কংকর নিক্ষেপের সময় তাকবীর →
بِسْمِ اللَّهِ اللَّهُ أَكْبَرُ، رَغْمًا لِلشَّيْطَانِ وَرِضًا لِلرَّحْمَنِ، اللَّهُمَّ اجْعَلْهُ حَجًّا مَبْرُورًا، وَذَنْبًا مَغْفُورًا، وَسَعْيًا مَشْكُورًا
বাংলা উচ্চারণ
বিসমিল্লা-হি আল্লা-হু আকবার, রাগমাল লিশশাইত্বা-নি ওয়া রিদ্বাল লিররহমা-ন, আল্লা-হুম্মাজ‘আলহু হাজ্জাম মাবরূরাঁও, ওয়া যামবাম মাগফূরাঁও, ওয়া সা‘ইয়াম মাশকূরা-।
অর্থ
আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়; শয়তানকে লাঞ্ছিত করতে ও দয়াময়কে সন্তুষ্ট করতে। হে আল্লাহ! একে কবুল হজ্জ, ক্ষমাপ্রাপ্ত গুনাহ ও প্রশংসিত প্রচেষ্টা বানিয়ে দিন।