duabd

তারাবীহর প্রচলিত মুনাজাত: ইয়া মুজীরু ইয়া মুজীর

তারাবীহর পর (প্রচলিত)

এই দোয়াটি যঈফ (দুর্বল) অর্থ সঠিক, কিন্তু তারাবীহর সাথে নির্দিষ্ট এই মুনাজাত এর কোনো সহীহ ভিত্তি পাওয়া যায় না। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে। সহীহ বিকল্প: জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে মুক্তি →
اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ الْجَنَّةَ، وَنَعُوذُ بِكَ مِنَ النَّارِ، يَا خَالِقَ الْجَنَّةِ وَالنَّارِ، بِرَحْمَتِكَ يَا عَزِيزُ يَا غَفَّارُ يَا كَرِيمُ يَا سَتَّارُ يَا رَحِيمُ يَا جَبَّارُ يَا خَالِقُ يَا بَارُّ، اللَّهُمَّ أَجِرْنَا مِنَ النَّارِ، يَا مُجِيرُ يَا مُجِيرُ يَا مُجِيرُ، بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্না- নাসআলুকাল জান্নাহ, ওয়া না‘ঊযু বিকা মিনান না-র, ইয়া- খা-লিক্বাল জান্নাতি ওয়ান না-র, বিরাহমাতিকা ইয়া- ‘আযীযু ইয়া- গাফফা-রু ইয়া- কারীমু ইয়া- সাত্তা-রু ইয়া- রাহীমু ইয়া- জাব্বা-রু ইয়া- খা-লিক্বু ইয়া- বা-র্রু, আল্লা-হুম্মা আজিরনা- মিনান না-র, ইয়া- মুজীরু ইয়া- মুজীরু ইয়া- মুজীর, বিরাহমাতিকা ইয়া- আরহামার রা-হিমীন।

অর্থ

হে আল্লাহ! আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই; হে জান্নাত ও জাহান্নামের স্রষ্টা! আপনার রহমতে, হে পরাক্রমশালী, ক্ষমাশীল, মহানুভব, দোষ গোপনকারী, দয়ালু, প্রবল, স্রষ্টা, পরম কল্যাণকারী! হে আল্লাহ! আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন; হে আশ্রয়দাতা! আপনার রহমতে, হে শ্রেষ্ঠ দয়ালু।