তারাবীহর প্রচলিত দোয়া: সুবহানা যিল মুলকি ওয়াল মালাকূত
তারাবীহর চার রাকাত পরপর (প্রচলিত)
এই দোয়াটি যঈফ (দুর্বল)
অর্থ সুন্দর, কিন্তু তারাবীহর সাথে নির্দিষ্ট এই দোয়া এর কোনো সহীহ ভিত্তি পাওয়া যায় না। তারাবীহর বিরতিতে যেকোনো যিকির, দরূদ বা কুরআন পড়া যায়। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।
সহীহ বিকল্প: রুকু ও সিজদায়: সুব্বূহুন কুদ্দূস →
سُبْحَانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ، سُبْحَانَ ذِي الْعِزَّةِ وَالْعَظَمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوتِ، سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِي لَا يَنَامُ وَلَا يَمُوتُ أَبَدًا أَبَدًا، سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّنَا وَرَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ
বাংলা উচ্চারণ
সুবহা-না যিল মুলকি ওয়াল মালাকূত, সুবহা-না যিল ‘ইযযাতি ওয়াল ‘আযামাতি ওয়াল হাইবাতি ওয়াল ক্বুদরাতি ওয়াল কিবরিয়া-য়ি ওয়াল জাবারূত, সুবহা-নাল মালিকিল হাইয়্যিল্লাযী লা- ইয়ানা-মু ওয়ালা- ইয়ামূতু আবাদান আবাদা-, সুব্বূহুন কুদ্দূসুন রব্বুনা- ওয়া রব্বুল মালা-ইকাতি ওয়ার রূহ।
অর্থ
পবিত্র তিনি, যিনি রাজত্ব ও সার্বভৌমত্বের মালিক; পবিত্র তিনি, যিনি সম্মান, মহত্ত্ব, প্রতাপ, ক্ষমতা, শ্রেষ্ঠত্ব ও প্রবল শক্তির অধিকারী; পবিত্র সেই চিরঞ্জীব বাদশাহ, যিনি ঘুমান না, কখনো মরবেন না; তিনি অতি পবিত্র, মহা পবিত্র, আমাদের রব এবং ফেরেশতা ও রূহের রব।