অন্যের বাড়িতে ইফতার করলে: আফতারা ইনদাকুমুস সায়িমূন
কারো বাড়িতে ইফতার বা খাওয়ার পর
أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ
বাংলা উচ্চারণ
আফত্বারা ‘ইনদাকুমুস সা-য়িমূন, ওয়া আকালা ত্বা‘আ-মাকুমুল আবরা-র, ওয়া সাল্লাত ‘আলাইকুমুল মালা-ইকাহ।
অর্থ
তোমাদের কাছে রোযাদাররা ইফতার করুক, নেককাররা তোমাদের খাবার খাক এবং ফেরেশতারা তোমাদের জন্য রহমতের দোয়া করুক।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ সা‘দ ইবনে উবাদা (রা.)-এর বাড়িতে খেয়ে এটি বলেছিলেন। হিসনুল মুসলিমেও আছে। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।