duabd

লাইলাতুল কদরের দোয়া

রমযানের শেষ দশ রাতে

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নাকা ‘আফুওউন তুহিব্বুল ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী।

অর্থ

হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন; তাই আমাকে ক্ষমা করে দিন।

প্রসঙ্গ ও ফযীলত

আয়েশা (রা.) লাইলাতুল কদরে কী বলবেন জানতে চাইলে রাসূলুল্লাহ ﷺ এটি শিখিয়ে দেন। প্রচলিত বইয়ে ‘কারীম’ শব্দটি নির্ভরযোগ্য বর্ণনায় নেই।