আল্লাহুম্মা মালিকাল মুলক
ক্ষমতা, সম্মান ও রিযিকের জন্য আল্লাহর দিকে ফিরতে
বাংলা উচ্চারণ
কুলিল্লা-হুম্মা মা-লিকাল মুলকি তু’তিল মুলকা মান তাশা-উ ওয়া তানযি‘উল মুলকা মিম্মান তাশা-উ, ওয়া তু‘ইযযু মান তাশা-উ ওয়া তুযিল্লু মান তাশা-উ, বিয়াদিকাল খাইর, ইন্নাকা ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর। তূলিজুল লাইলা ফিন নাহা-রি ওয়া তূলিজুন নাহা-রা ফিল লাইল, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, ওয়া তারযুক্বু মান তাশা-উ বিগাইরি হিসা-ব।
অর্থ
বলুন, হে আল্লাহ! রাজত্বের মালিক! আপনি যাকে চান রাজত্ব দেন, যার থেকে চান রাজত্ব কেড়ে নেন; যাকে চান সম্মান দেন, যাকে চান লাঞ্ছিত করেন; সব কল্যাণ আপনার হাতে; নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান। আপনি রাতকে দিনে প্রবেশ করান, দিনকে রাতে প্রবেশ করান; মৃত থেকে জীবিত বের করেন, জীবিত থেকে মৃত বের করেন; আর যাকে চান অপরিমিত রিযিক দেন।
প্রসঙ্গ ও ফযীলত
মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।