duabd

আনতা ওয়ালিয়্যুনা ফাগফির লানা … ওয়াকতুব লানা

দুনিয়া-আখিরাতের কল্যাণ ও ক্ষমা চাইতে

أَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۖ وَأَنْتَ خَيْرُ الْغَافِرِينَ ۝ وَاكْتُبْ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ إِنَّا هُدْنَا إِلَيْكَ

বাংলা উচ্চারণ

আনতা ওয়ালিইয়্যুনা- ফাগফির লানা- ওয়ারহামনা-, ওয়া আনতা খাইরুল গা-ফিরীন। ওয়াকতুব লানা- ফী হা-যিহিদ দুনইয়া- হাসানাতাঁও ওয়া ফিল আ-খিরাতি ইন্না- হুদনা- ইলাইক।

অর্থ

আপনিই আমাদের অভিভাবক; তাই আমাদের ক্ষমা করুন ও দয়া করুন, আপনিই শ্রেষ্ঠ ক্ষমাশীল। আর এই দুনিয়ায় ও আখিরাতে আমাদের জন্য কল্যাণ লিখে দিন; আমরা আপনার দিকেই ফিরে এসেছি।

প্রসঙ্গ ও ফযীলত

মূসা (আ.)-এর দোয়া। মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।