duabd

আকীকার প্রচলিত দোয়া: আল্লাহুম্মা হাযিহী আকীকাতু ফুলান

আকীকার পশু যবেহের সময় (প্রচলিত)

এই দোয়াটি যঈফ (দুর্বল) আকীকার যবেহে সহীহ দোয়া হলো "বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকা ওয়া ইলাইকা, হাযিহী আকীকাতু ফুলান" (বায়হাকী, হাসান)। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে। সহীহ বিকল্প: কুরবানির পশু যবেহের সময় →
اللَّهُمَّ هَذِهِ عَقِيقَةُ فُلَانِ بْنِ فُلَانٍ، دَمُهَا بِدَمِهِ، وَلَحْمُهَا بِلَحْمِهِ، وَعَظْمُهَا بِعَظْمِهِ، وَشَعْرُهَا بِشَعْرِهِ، اللَّهُمَّ تَقَبَّلْ مِنْهُ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা হা-যিহী ‘আক্বীক্বাতু (সন্তানের নাম) ইবনি (পিতার নাম), দামুহা- বিদামিহী, ওয়া লাহমুহা- বিলাহমিহী, ওয়া ‘আযমুহা- বি‘আযমিহী, ওয়া শা‘রুহা- বিশা‘রিহী, আল্লা-হুম্মা তাক্বাব্বাল মিনহু।

অর্থ

হে আল্লাহ! এটি অমুকের সন্তান অমুকের আকীকা; এর রক্ত তার রক্তের বদলে, এর গোশত তার গোশতের বদলে, এর হাড় তার হাড়ের বদলে, এর লোম তার চুলের বদলে। হে আল্লাহ! তার পক্ষ থেকে কবুল করুন।