শহরে প্রবেশে প্রচলিত দোয়া: আল্লাহুম্মারযুকনা জানাহা
কোনো শহরে প্রবেশ করলে (প্রচলিত)
এই দোয়াটি যঈফ (দুর্বল)
সনদ দুর্বল। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।
সহীহ বিকল্প: গ্রাম বা শহরে প্রবেশের দোয়া →
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهَا (ثَلَاثًا) ، اللَّهُمَّ ارْزُقْنَا جَنَاهَا، وَحَبِّبْنَا إِلَى أَهْلِهَا، وَحَبِّبْ صَالِحِي أَهْلِهَا إِلَيْنَا
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা বা-রিক লানা- ফীহা- (৩ বার), আল্লা-হুম্মারযুক্বনা- জানা-হা-, ওয়া হাব্বিবনা- ইলা- আহলিহা-, ওয়া হাব্বিব সা-লিহী আহলিহা- ইলাইনা-।
অর্থ
হে আল্লাহ! আমাদের জন্য এতে বরকত দিন (৩ বার)। হে আল্লাহ! এর ফলমূল আমাদের নসিব করুন, এখানকার লোকদের কাছে আমাদের প্রিয় করুন এবং এখানকার নেক লোকদের আমাদের কাছে প্রিয় করুন।