duabd

গ্রাম বা শহরে প্রবেশের দোয়া

কোনো জনপদে পৌঁছে প্রবেশের আগে

اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ، وَرَبَّ الْأَرَضِينَ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ، وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضْلَلْنَ، وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ، أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ، وَخَيْرَ أَهْلِهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ أَهْلِهَا، وَشَرِّ مَا فِيهَا

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা রব্বাস সামা-ওয়া-তিস সাব‘ই ওয়ামা- আযলালনা, ওয়া রব্বাল আরাদ্বীনাস সাব‘ই ওয়ামা- আক্বলালনা, ওয়া রব্বাশ শাইয়া-ত্বীনি ওয়ামা- আদ্বলালনা, ওয়া রব্বার রিয়া-হি ওয়ামা- যারাইনা, আসআলুকা খাইরা হা-যিহিল ক্বারইয়াহ, ওয়া খাইরা আহলিহা-, ওয়া খাইরা মা- ফীহা-, ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহা-, ওয়া শাররি আহলিহা-, ওয়া শাররি মা- ফীহা-।

অর্থ

হে আল্লাহ! সাত আসমান ও যা কিছুর ওপর এগুলো ছায়া ফেলে তার রব; সাত জমিন ও যা কিছু এগুলো বহন করে তার রব; শয়তানদের ও যাদের তারা পথভ্রষ্ট করে তাদের রব; বাতাস ও যা কিছু তা উড়িয়ে নেয় তার রব! আমি এই জনপদের কল্যাণ, এর অধিবাসীদের কল্যাণ এবং এর ভেতরের সবকিছুর কল্যাণ চাই; আর এর অনিষ্ট, এর অধিবাসীদের অনিষ্ট এবং এর ভেতরের সবকিছুর অনিষ্ট থেকে আশ্রয় চাই।

প্রসঙ্গ ও ফযীলত

হিসনুল মুসলিমে আছে।