duabd

সফরের দোয়া

সফরে রওনা হয়ে বাহনে বসে

اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ، اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمَنْظَرِ، وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

বাংলা উচ্চারণ

আল্লা-হু আকবার, আল্লা-হু আকবার, আল্লা-হু আকবার। সুবহা-নাল্লাযী সাখখারা লানা- হা-যা- ওয়ামা- কুন্না- লাহূ মুক্বরিনীন, ওয়া ইন্না- ইলা- রব্বিনা- লামুনক্বালিবূন। আল্লা-হুম্মা ইন্না- নাসআলুকা ফী সাফারিনা- হা-যাল বিররা ওয়াত তাক্বওয়া-, ওয়া মিনাল ‘আমালি মা- তারদ্বা-। আল্লা-হুম্মা হাওউইন ‘আলাইনা- সাফারানা- হা-যা- ওয়াত্বউই ‘আন্না- বু‘দাহ। আল্লা-হুম্মা আনতাস সা-হিবু ফিস সাফার, ওয়াল খালীফাতু ফিল আহল। আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন ওয়া‘সা-ইস সাফার, ওয়া কা-বাতিল মানযার, ওয়া সূইল মুনক্বালাবি ফিল মা-লি ওয়াল আহল।

অর্থ

আল্লাহ সবচেয়ে বড় (৩ বার)। পবিত্র তিনি, যিনি একে আমাদের বশীভূত করেছেন, অথচ আমরা একে বশ করতে সক্ষম ছিলাম না; আর আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। হে আল্লাহ! এই সফরে আমরা আপনার কাছে নেকি ও তাকওয়া এবং আপনার পছন্দের আমল চাই। হে আল্লাহ! এই সফর আমাদের জন্য সহজ করুন, এর দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ! আপনিই সফরের সঙ্গী এবং পরিবারের তত্ত্বাবধায়ক। হে আল্লাহ! সফরের কষ্ট, দুঃখজনক দৃশ্য এবং ফিরে এসে সম্পদ ও পরিবারে খারাপ কিছু দেখা থেকে আপনার আশ্রয় চাই।

প্রসঙ্গ ও ফযীলত

ফেরার সময় এর সাথে যোগ করবেন: আ-ইবূনা, তা-ইবূনা, ‘আ-বিদূনা, লিরব্বিনা- হা-মিদূন (আমরা ফিরে আসছি, তওবা করছি, ইবাদত করছি, আমাদের রবের প্রশংসা করছি)।