যানবাহনে ওঠার দোয়া
গাড়ি, বাস, রিকশা বা যেকোনো বাহনে উঠে
بِسْمِ اللَّهِ، الْحَمْدُ لِلَّهِ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
বাংলা উচ্চারণ
বিসমিল্লা-হ, আলহামদু লিল্লা-হ, সুবহা-নাল্লাযী সাখখারা লানা- হা-যা- ওয়ামা- কুন্না- লাহূ মুক্বরিনীন, ওয়া ইন্না- ইলা- রব্বিনা- লামুনক্বালিবূন।
অর্থ
আল্লাহর নামে। সকল প্রশংসা আল্লাহর। পবিত্র তিনি, যিনি একে আমাদের বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা একে বশ করতে সক্ষম ছিলাম না। আর আমরা অবশ্যই আমাদের রবের কাছে ফিরে যাব।
প্রসঙ্গ ও ফযীলত
হাদীসের পূর্ণ বর্ণনায় এরপর আরও তাহমীদ, তাকবীর ও ইস্তিগফার আছে। আয়াতটি সূরা যুখরুফ ৪৩:১৩-১৪।