duabd

বাজারে প্রবেশের দোয়া

বাজার বা মার্কেটে ঢোকার সময়

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

বাংলা উচ্চারণ

লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু, ওয়া হুওয়া হাইয়ুল লা- ইয়ামূত, বিয়াদিহিল খাইর, ওয়া হুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর।

অর্থ

আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব ও প্রশংসা তাঁরই; তিনি জীবন দেন ও মৃত্যু দেন; তিনি চিরঞ্জীব, কখনো মরবেন না; সব কল্যাণ তাঁর হাতে, আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।

প্রসঙ্গ ও ফযীলত

বাজারে প্রবেশ করে যে এটি বলে, আল্লাহ তার জন্য দশ লাখ নেকি লেখেন, দশ লাখ গুনাহ মুছে দেন এবং দশ লাখ মর্যাদা বৃদ্ধি করেন। হিসনুল মুসলিমে আছে।