আসা রব্বী আই ইয়াহদিয়ানী সাওয়াআস সাবীল
অচেনা পথে বা সিদ্ধান্তের দ্বিধায়
عَسَى رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ
বাংলা উচ্চারণ
‘আসা- রব্বী আই ইয়াহদিয়ানী সাওয়া-আস সাবীল।
অর্থ
আশা করি আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন।
প্রসঙ্গ ও ফযীলত
মাদইয়ানের পথে মূসা (আ.)-এর দোয়া। মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।