duabd

ঘুমানোর দোয়া: বিসমিকা রব্বী ওয়াদা‘তু জাম্বী

বিছানা ঝেড়ে শোয়ার সময়

بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

বাংলা উচ্চারণ

বিসমিকা রব্বী ওয়াদ্বা‘তু জাম্বী, ওয়া বিকা আরফা‘উহ, ফাইন আমসাকতা নাফসী ফারহামহা-, ওয়া ইন আরসালতাহা- ফাহফাযহা- বিমা- তাহফাযু বিহী ‘ইবা-দাকাস সা-লিহীন।

অর্থ

হে আমার রব! আপনার নামে আমার পার্শ্বদেশ রাখলাম এবং আপনার নামেই তা ওঠাব। যদি আমার প্রাণ রেখে দেন, তবে তার ওপর রহম করুন; আর যদি ফিরিয়ে দেন, তবে তাকে হেফাযত করুন, যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হেফাযত করেন।

প্রসঙ্গ ও ফযীলত

বিছানায় যাওয়ার আগে কাপড়ের প্রান্ত দিয়ে তিনবার বিছানা ঝেড়ে নিয়ে এটি বলতে বলা হয়েছে। হিসনুল মুসলিমে আছে।