নৌকায় বা জলযানে ওঠার দোয়া: বিসমিল্লাহি মাজরাহা
নৌকা, লঞ্চ বা জাহাজে উঠে
بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا ۚ إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ
বাংলা উচ্চারণ
বিসমিল্লা-হি মাজরা-হা- ওয়া মুরসা-হা-, ইন্না রব্বী লাগাফূরুর রহীম।
অর্থ
আল্লাহর নামেই এর চলা ও থামা; নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল, দয়ালু।
প্রসঙ্গ ও ফযীলত
নূহ (আ.) নৌকায় ওঠার সময় এটি বলেছিলেন। মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।