বজ্রপাতের প্রচলিত দোয়া: লা তাকতুলনা বিগাদাবিক
বজ্রপাত বা মেঘের গর্জনে (প্রচলিত)
এই দোয়াটি যঈফ (দুর্বল)
সনদে হাজ্জাজ ইবনে আরতাত ও অজ্ঞাত বর্ণনাকারী আছেন। তাই যঈফ চিহ্নিত; নিচের সহীহ বিকল্পটি পড়ুন। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্র ও দোয়া" বইয়ে আছে।
সহীহ বিকল্প: মেঘের গর্জন শুনলে →
اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা লা- তাক্বতুলনা- বিগাদ্বাবিকা, ওয়ালা- তুহলিকনা- বি‘আযা-বিকা, ওয়া ‘আ-ফিনা- ক্বাবলা যা-লিক।
অর্থ
হে আল্লাহ! আপনার ক্রোধে আমাদের মেরে ফেলবেন না, আপনার আযাবে ধ্বংস করবেন না; এর আগেই আমাদের নিরাপত্তা দিন।