duabd

আদম (আ.)-এর দোয়া: রব্বানা যালামনা

ভুল করে তওবা করার সময়

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

বাংলা উচ্চারণ

রব্বানা- যালামনা- আনফুসানা- ওয়া ইল্লাম তাগফির লানা- ওয়া তারহামনা- লানাকূনান্না মিনাল খা-সিরীন।

অর্থ

হে আমাদের রব! আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং রহম না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।

প্রসঙ্গ ও ফযীলত

জান্নাতে ভুলের পর আদম ও হাওয়া (আ.)-এর তওবা।