ইবরাহীম (আ.)-এর দোয়া: রব্বিজ‘আলনী মুকীমাস সালাত
নিজের ও সন্তানদের নামাযী হওয়ার জন্য; বাবা-মায়ের জন্য
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
বাংলা উচ্চারণ
রব্বিজ‘আলনী মুক্বীমাস সালা-তি ওয়া মিন যুররিইয়াতী, রব্বানা- ওয়া তাক্বাব্বাল দু‘আ-। রব্বানাগফির লী ওয়া লিওয়া-লিদাইয়া ওয়া লিলমু’মিনীনা ইয়াওমা ইয়াক্বূমুল হিসা-ব।
অর্থ
হে আমার রব! আমাকে ও আমার বংশধরদের নামায কায়েমকারী বানিয়ে দিন; হে আমাদের রব! আমার দোয়া কবুল করুন। হে আমাদের রব! যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আমাকে, আমার বাবা-মাকে এবং মুমিনদের ক্ষমা করুন।