গভীর দুঃখ দূর হওয়ার দোয়া
দুঃখ-কষ্টে মন ভেঙে গেলে
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী ‘আবদুকা, ইবনু ‘আবদিকা, ইবনু আমাতিকা, না-সিয়াতী বিয়াদিকা, মা-দ্বিন ফিইয়্যা হুকমুকা, ‘আদলুন ফিইয়্যা ক্বাদ্বা-উকা, আসআলুকা বিকুল্লিসমিন হুওয়া লাকা, সাম্মাইতা বিহী নাফসাকা, আও আনযালতাহূ ফী কিতা-বিকা, আও ‘আল্লামতাহূ আহাদাম মিন খালক্বিকা, আওইসতা’সারতা বিহী ফী ‘ইলমিল গাইবি ‘ইনদাকা, আন তাজ‘আলাল ক্বুরআ-না রাবী‘আ ক্বালবী, ওয়া নূরা সাদরী, ওয়া জালা-আ হুযনী, ওয়া যাহা-বা হাম্মী।
অর্থ
হে আল্লাহ! আমি আপনার বান্দা, আপনার বান্দার ছেলে, আপনার বাঁদীর ছেলে। আমার কপাল আপনার হাতে, আমার ওপর আপনার হুকুম কার্যকর, আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়সঙ্গত। আপনার প্রতিটি নামের উসিলায় চাই, যে নাম আপনি নিজের জন্য রেখেছেন, বা আপনার কিতাবে নাযিল করেছেন, বা আপনার কোনো সৃষ্টিকে শিখিয়েছেন, বা নিজের অদৃশ্য জ্ঞানে রেখে দিয়েছেন: কুরআনকে আমার অন্তরের বসন্ত, বুকের আলো, দুঃখের অপসারণ ও দুশ্চিন্তার বিদায় বানিয়ে দিন।
প্রসঙ্গ ও ফযীলত
যে এটি বলে, আল্লাহ তার দুঃখ-দুশ্চিন্তা দূর করে আনন্দ দেন। নারীরা ‘আমাতুকা, বিনতু ‘আবদিকা, বিনতু আমাতিকা’ বলবেন।