duabd

দুশ্চিন্তা ও দুঃখের দোয়া

মন ভারী, দুশ্চিন্তা বা ঋণের চাপে

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল ‘আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দ্বালা‘ইদ দাইনি, ওয়া গালাবাতির রিজা-ল।

অর্থ

হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের বোঝা ও মানুষের দমন থেকে।

প্রসঙ্গ ও ফযীলত

রাসূলুল্লাহ ﷺ বেশি বেশি এই দোয়া পড়তেন।