মৃত্যুযন্ত্রণায় প্রচলিত দোয়া: আ‘ইন্নী আলা গামারাতিল মাওত
মৃত্যুশয্যায় (প্রচলিত)
এই দোয়াটি যঈফ (দুর্বল)
শায়খ আলবানী যঈফ বলেছেন। সহীহ বুখারীতে (৪৪৪৯) আছে, রাসূলুল্লাহ ﷺ মৃত্যুর সময় পানিতে হাত ভিজিয়ে মুখে বুলাতেন আর বলতেন: "লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিলমাওতি লাসাকারাত"। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।
সহীহ বিকল্প: মুমূর্ষু রোগীর দোয়া →
اللَّهُمَّ أَعِنِّي عَلَى غَمَرَاتِ الْمَوْتِ، وَسَكَرَاتِ الْمَوْتِ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা আ‘ইন্নী ‘আলা- গামারা-তিল মাওত, ওয়া সাকারা-তিল মাওত।
অর্থ
হে আল্লাহ! মৃত্যুর কঠিন যন্ত্রণা ও মৃত্যুর অচেতন অবস্থায় আমাকে সাহায্য করুন।