মুমূর্ষু রোগীর দোয়া
মৃত্যুশয্যায়
اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়া আলহিক্বনী বির রাফীক্বিল আ‘লা-।
অর্থ
হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার ওপর রহম করুন এবং আমাকে সর্বোচ্চ বন্ধুর (আল্লাহ ও নেককারদের সঙ্গ) সাথে মিলিত করুন।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ জীবনের শেষ মুহূর্তে এই দোয়া করছিলেন। হিসনুল মুসলিমে আছে।