বিপদ বা ক্ষতি হলে: ইন্না লিল্লাহ
কোনো মুসিবত, ক্ষতি বা মৃত্যুসংবাদে
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
বাংলা উচ্চারণ
ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জি‘ঊন। আল্লা-হুম্মা’জুরনী ফী মুসীবাতী, ওয়া আখলিফ লী খাইরাম মিনহা-।
অর্থ
আমরা আল্লাহরই এবং তাঁর কাছেই ফিরে যাব। হে আল্লাহ! আমার এই বিপদে আমাকে প্রতিদান দিন এবং এর বদলে এর চেয়ে উত্তম কিছু দিন।
প্রসঙ্গ ও ফযীলত
উম্মে সালামা (রা.) স্বামী আবু সালামার মৃত্যুর পর এটি পড়েছিলেন; আল্লাহ তাঁকে রাসূলুল্লাহ ﷺ-কে স্বামী হিসেবে দেন।