duabd

আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াত: ঋণমুক্তি ও সব অনিষ্ট থেকে রক্ষা

ঘুমানোর সময় ডান কাতে শুয়ে; ঋণের চাপে

اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الْأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اقْضِ عَنَّا الدَّيْنَ، وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা রব্বাস সামা-ওয়া-তি ওয়া রব্বাল আরদ্বি ওয়া রব্বাল ‘আরশিল ‘আযীম, রব্বানা- ওয়া রব্বা কুল্লি শাইয়িন, ফা-লিক্বাল হাব্বি ওয়ান নাওয়া-, ওয়া মুনযিলাত তাওরা-তি ওয়াল ইনজীলি ওয়াল ফুরক্বা-ন, আ‘ঊযু বিকা মিন শাররি কুল্লি শাইয়িন আনতা আ-খিযুম বিনা-সিয়াতিহ। আল্লা-হুম্মা আনতাল আওওয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন, ওয়া আনতাল আ-খিরু ফালাইসা বা‘দাকা শাইউন, ওয়া আনতায যা-হিরু ফালাইসা ফাওক্বাকা শাইউন, ওয়া আনতাল বা-ত্বিনু ফালাইসা দূনাকা শাইউন, ইক্বদ্বি ‘আন্নাদ দাইনা, ওয়া আগনিনা- মিনাল ফাক্বর।

অর্থ

হে আল্লাহ! আসমানসমূহের রব, জমিনের রব ও মহান আরশের রব; আমাদের রব ও সবকিছুর রব; শস্যদানা ও আঁটি থেকে অঙ্কুর বেরকারী; তাওরাত, ইঞ্জিল ও ফুরকানের নাযিলকারী! আপনার নিয়ন্ত্রণে থাকা প্রতিটি জিনিসের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। হে আল্লাহ! আপনিই প্রথম, আপনার আগে কিছু নেই; আপনিই শেষ, আপনার পরে কিছু নেই; আপনিই প্রকাশ্য, আপনার ওপরে কিছু নেই; আপনিই গোপন, আপনার চেয়ে নিকটবর্তী কিছু নেই। আমাদের ঋণ পরিশোধ করে দিন এবং দারিদ্র্য থেকে মুক্ত করে স্বচ্ছলতা দিন।

প্রসঙ্গ ও ফযীলত

আবু হুরাইরা (রা.) বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাদের বিছানায় শয়নের পর ডান কাতে শুয়ে এই মুনাজাত পড়তে শিক্ষা দিতেন; ফাতিমা (রা.) খাদেম চাইলে তাঁকেও এটি শিখিয়ে দেন। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সহীহ মাসনূন ওযীফায় ৩১ নং যিকির।