duabd

ইস্তিখারার দোয়া

কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে, দুই রাকাত নফল নামাযের পর

اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আসতাখীরুকা বি‘ইলমিকা, ওয়া আসতাক্বদিরুকা বিক্বুদরাতিকা, ওয়া আসআলুকা মিন ফাদ্বলিকাল ‘আযীম, ফাইন্নাকা তাক্বদিরু ওয়ালা- আক্বদিরু, ওয়া তা‘লামু ওয়ালা- আ‘লামু, ওয়া আনতা ‘আল্লা-মুল গুয়ূব। আল্লা-হুম্মা ইন কুনতা তা‘লামু আন্না হা-যাল আমরা (এখানে বিষয়টি উল্লেখ করবেন) খাইরুল লী ফী দীনী ওয়া মা‘আ-শী ওয়া ‘আ-ক্বিবাতি আমরী, ফাক্বদুরহু লী ওয়া ইয়াসসিরহু লী, সুম্মা বা-রিক লী ফীহ। ওয়া ইন কুনতা তা‘লামু আন্না হা-যাল আমরা শাররুল লী ফী দীনী ওয়া মা‘আ-শী ওয়া ‘আ-ক্বিবাতি আমরী, ফাসরিফহু ‘আন্নী ওয়াসরিফনী ‘আনহু, ওয়াক্বদুর লিয়াল খাইরা হাইসু কা-না, সুম্মা আরদ্বিনী বিহ।

অর্থ

হে আল্লাহ! আমি আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে কল্যাণ চাই, আপনার শক্তির মাধ্যমে সামর্থ্য চাই এবং আপনার মহান অনুগ্রহ চাই। আপনি সক্ষম, আমি সক্ষম নই; আপনি জানেন, আমি জানি না; আপনি অদৃশ্যের সব জানেন। হে আল্লাহ! যদি আপনি জানেন যে এই কাজটি আমার দ্বীন, জীবিকা ও পরিণামের জন্য কল্যাণকর, তবে তা আমার জন্য নির্ধারণ করুন, সহজ করুন এবং তাতে বরকত দিন। আর যদি জানেন যে এটি আমার দ্বীন, জীবিকা ও পরিণামের জন্য ক্ষতিকর, তবে তা আমার থেকে সরিয়ে দিন এবং আমাকেও তা থেকে সরিয়ে দিন; আর যেখানেই কল্যাণ আছে, তা আমার জন্য নির্ধারণ করুন এবং তাতে আমাকে সন্তুষ্ট রাখুন।

প্রসঙ্গ ও ফযীলত

রাসূলুল্লাহ ﷺ সাহাবীদের সব বিষয়ে ইস্তিখারা শেখাতেন, যেমন কুরআনের সূরা শেখাতেন। ইস্তিখারার পর স্বপ্ন দেখা জরুরি নয়।