duabd

তাহাজ্জুদের শুরুর দোয়া: আল্লাহুম্মা রব্বা জিবরাঈল

রাতের নামায (তাহাজ্জুদ) শুরুতে

اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ، اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ، إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা রব্বা জিবরা-ঈলা ওয়া মীকা-ঈলা ওয়া ইসরা-ফীল, ফা-ত্বিরাস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব, ‘আ-লিমাল গাইবি ওয়াশ শাহা-দাহ, আনতা তাহকুমু বাইনা ‘ইবা-দিকা ফীমা- কা-নূ ফীহি ইয়াখতালিফূন, ইহদিনী লিমাখতুলিফা ফীহি মিনাল হাক্বক্বি বিইযনিকা, ইন্নাকা তাহদী মান তাশা-উ ইলা- সিরা-ত্বিম মুসতাক্বীম।

অর্থ

হে আল্লাহ! জিবরাঈল, মীকাঈল ও ইসরাফীলের রব; আসমান ও জমিনের স্রষ্টা; অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী! আপনার বান্দারা যে বিষয়ে মতভেদ করে, আপনিই তার মীমাংসা করেন। যে সত্য নিয়ে মতভেদ হয়েছে, আপনার অনুমতিতে আমাকে সেদিকে পথ দেখান। নিশ্চয়ই আপনি যাকে চান সরল পথে পরিচালিত করেন।

প্রসঙ্গ ও ফযীলত

রাসূলুল্লাহ ﷺ রাতে তাহাজ্জুদের শুরুতে এটি পড়তেন। হিসনুল মুসলিমে আছে।