তাহাজ্জুদের দোয়া: আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াত
রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা লাকাল হামদু, আনতা নূরুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি ওয়া মান ফীহিন্না, ওয়া লাকাল হামদু, আনতা ক্বাইয়্যিমুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি ওয়া মান ফীহিন্না, ওয়া লাকাল হামদু, আনতা রব্বুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি ওয়া মান ফীহিন্না, ওয়া লাকাল হামদু, লাকা মুলকুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি ওয়া মান ফীহিন্না, ওয়া লাকাল হামদু, আনতা মালিকুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব, ওয়া লাকাল হামদু, আনতাল হাক্ব, ওয়া ওয়া‘দুকাল হাক্ব, ওয়া ক্বাওলুকাল হাক্ব, ওয়া লিক্বা-উকাল হাক্ব, ওয়াল জান্নাতু হাক্ব, ওয়ান না-রু হাক্ব, ওয়ান নাবিইয়্যূনা হাক্ব, ওয়া মুহাম্মাদুন ﷺ হাক্ব, ওয়াস সা-‘আতু হাক্ব। আল্লা-হুম্মা লাকা আসলামতু, ওয়া ‘আলাইকা তাওয়াক্কালতু, ওয়া বিকা আ-মানতু, ওয়া ইলাইকা আনাবতু, ওয়া বিকা খা-সামতু, ওয়া ইলাইকা হা-কামতু, ফাগফির লী মা- ক্বাদ্দামতু ওয়ামা- আখখারতু, ওয়ামা- আসরারতু ওয়ামা- আ‘লানতু, আনতাল মুক্বাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু, লা- ইলা-হা ইল্লা- আনতা, আনতা ইলা-হী লা- ইলা-হা ইল্লা- আনতা।
অর্থ
হে আল্লাহ! সব প্রশংসা আপনার; আপনি আসমান, জমিন ও এগুলোর মধ্যে যা আছে সবকিছুর নূর। সব প্রশংসা আপনার; আপনি এগুলোর ধারক। সব প্রশংসা আপনার; আপনি এগুলোর রব। সব প্রশংসা আপনার; এগুলোর রাজত্ব আপনার। সব প্রশংসা আপনার; আপনি আসমান ও জমিনের বাদশাহ। সব প্রশংসা আপনার; আপনি সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার কথা সত্য, আপনার সাক্ষাৎ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নবীগণ সত্য, মুহাম্মাদ ﷺ সত্য, কিয়ামত সত্য। হে আল্লাহ! আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আপনার ওপর ভরসা করলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার দিকে ফিরলাম, আপনার সাহায্যে বিতর্ক করি, আপনার কাছেই ফয়সালা চাই। তাই আমার আগের-পরের, গোপন ও প্রকাশ্য সব গুনাহ ক্ষমা করুন। আপনিই অগ্রসরকারী, আপনিই পশ্চাৎকারী; আপনি ছাড়া কোনো ইলাহ নেই; আপনিই আমার ইলাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ রাতে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে এটি পড়তেন। হিসনুল মুসলিমে আছে।