জানাযার নামাযের দোয়া
জানাযার তৃতীয় তাকবীরের পর
اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মাগফির লিহাইয়্যিনা- ওয়া মাইয়্যিতিনা-, ওয়া শা-হিদিনা- ওয়া গা-ইবিনা-, ওয়া সাগীরিনা- ওয়া কাবীরিনা-, ওয়া যাকারিনা- ওয়া উনসা-না-। আল্লা-হুম্মা মান আহইয়াইতাহূ মিন্না- ফাআহয়িহী ‘আলাল ইসলা-ম, ওয়া মান তাওয়াফফাইতাহূ মিন্না- ফাতাওয়াফফাহূ ‘আলাল ঈমা-ন।
অর্থ
হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড়, পুরুষ ও নারী সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ! আমাদের মধ্যে যাকে জীবিত রাখেন, তাকে ইসলামের ওপর জীবিত রাখুন; আর যাকে মৃত্যু দেন, তাকে ঈমানের ওপর মৃত্যু দিন।
প্রসঙ্গ ও ফযীলত
এর শেষে এটিও বলা হয়: আল্লা-হুম্মা লা- তাহরিমনা- আজরাহূ ওয়ালা- তুদ্বিল্লানা- বা‘দাহ (হে আল্লাহ! আমাদের তার সওয়াব থেকে বঞ্চিত করবেন না এবং তার পরে আমাদের পথভ্রষ্ট করবেন না)।