জানাযার দোয়া: আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু
জানাযার তৃতীয় তাকবীরের পর
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মাগফির লাহূ ওয়ারহামহু, ওয়া ‘আ-ফিহী ওয়া‘ফু ‘আনহু, ওয়া আকরিম নুযুলাহূ, ওয়া ওয়াসসি‘ মুদখালাহূ, ওয়াগসিলহু বিলমা-য়ি ওয়াস সালজি ওয়াল বারাদ, ওয়া নাক্বক্বিহী মিনাল খাত্বা-ইয়া- কামা- নাক্বক্বাইতাস সাওবাল আবইয়াদ্বা মিনাদ দানাস, ওয়া আবদিলহু দা-রান খাইরাম মিন দা-রিহী, ওয়া আহলান খাইরাম মিন আহলিহী, ওয়া যাওজান খাইরাম মিন যাওজিহী, ওয়া আদখিলহুল জান্নাতা, ওয়া আ‘ইযহু মিন ‘আযা-বিল ক্বাবরি ওয়া ‘আযা-বিন না-র।
অর্থ
হে আল্লাহ! তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন, তাকে নিরাপত্তা দিন, তাকে মাফ করুন, তার আতিথেয়তা সম্মানজনক করুন, তার কবর প্রশস্ত করুন; তাকে পানি, বরফ ও শিলা দিয়ে ধুয়ে দিন, গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়; তাকে তার ঘরের চেয়ে উত্তম ঘর, পরিবারের চেয়ে উত্তম পরিবার ও জীবনসঙ্গীর চেয়ে উত্তম সঙ্গী দিন; তাকে জান্নাতে প্রবেশ করান এবং কবরের আযাব ও জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
প্রসঙ্গ ও ফযীলত
আওফ ইবনে মালিক (রা.) বলেন, এই দোয়া শুনে আমার মনে হলো, আহা, যদি সেই মৃত ব্যক্তি আমি হতাম! সহীহ মুসলিমে শেষ অংশে বর্ণনাকারীর সন্দেহ আছে: “কবরের আযাব অথবা জাহান্নামের আযাব থেকে”; হিসনুল মুসলিমের মতো আমরা দুটোই একসাথে লিখেছি।