duabd

মৃত ব্যক্তির চোখ বন্ধ করার পর

কেউ মারা গেলে

اللَّهُمَّ اغْفِرْ لِـ(فُلَانٍ) وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মাগফির লি (মৃতের নাম), ওয়ারফা‘ দারাজাতাহূ ফিল মাহদিইয়ীন, ওয়াখলুফহু ফী ‘আক্বিবিহী ফিল গা-বিরীন, ওয়াগফির লানা- ওয়া লাহূ ইয়া- রব্বাল ‘আ-লামীন, ওয়াফসাহ লাহূ ফী ক্বাবরিহী, ওয়া নাওউইর লাহূ ফীহ।

অর্থ

হে আল্লাহ! (অমুককে) ক্ষমা করুন, হিদায়াতপ্রাপ্তদের মাঝে তার মর্যাদা উঁচু করুন, তার রেখে যাওয়া পরিবারে আপনি তার স্থলাভিষিক্ত হোন। হে জগতসমূহের রব! আমাদের ও তাকে ক্ষমা করুন, তার কবর প্রশস্ত করুন এবং সেখানে আলো দিন।

প্রসঙ্গ ও ফযীলত

আবু সালামা (রা.)-এর মৃত্যুর পর রাসূলুল্লাহ ﷺ তাঁর চোখ বন্ধ করে এই দোয়া করেন।