duabd

ঘুমের আগে: কিয়ামতের আযাব থেকে রক্ষা

ডান গালের নিচে হাত রেখে, ৩ বার

اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা ক্বিনী ‘আযা-বাকা ইয়াওমা তাব‘আসু ‘ইবা-দাক।

অর্থ

হে আল্লাহ! যেদিন আপনি আপনার বান্দাদের পুনরুত্থিত করবেন, সেদিন আমাকে আপনার আযাব থেকে রক্ষা করুন।

প্রসঙ্গ ও ফযীলত

সালাম ফিরিয়ে ডান দিকে মুখ করে বসার পর রাসূলুল্লাহ ﷺ "রব্বি ক্বিনী ‘আযা-বাকা ইয়াওমা তাব‘আসু (বা তাজমা‘উ) ‘ইবা-দাক" বলতেন বলেও বর্ণিত আছে (সহীহ মুসলিম ৭০৯)।