ঘুমের আগে: আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া
ডান কাতে শুয়ে, সবশেষে
اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা আসলামতু নাফসী ইলাইকা, ওয়া ফাওওয়াদ্বতু আমরী ইলাইকা, ওয়া আলজা’তু যাহরী ইলাইকা, রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা, লা- মালজা-আ ওয়ালা- মানজা- মিনকা ইল্লা- ইলাইকা, আ-মানতু বিকিতা-বিকাল্লাযী আনযালতা, ওয়া বিনাবিইয়িকাল্লাযী আরসালতা।
অর্থ
হে আল্লাহ! আমি নিজেকে আপনার কাছে সঁপে দিলাম, আমার সব বিষয় আপনার ওপর ছেড়ে দিলাম, আপনার ওপর ভরসা করলাম; আপনার প্রতি আশা ও ভয় নিয়ে। আপনার কাছ থেকে পালানোর বা বাঁচার জায়গা আপনি ছাড়া আর কোথাও নেই। আপনি যে কিতাব নাযিল করেছেন এবং যে নবী পাঠিয়েছেন, তাঁদের প্রতি ঈমান আনলাম।
প্রসঙ্গ ও ফযীলত
এটি পড়ে সে রাতে মারা গেলে ফিতরাতের ওপর মারা যাবে। এটি যেন সবশেষ কথা হয়। কোনো বর্ণনায় ‘ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহী ইলাইকা’ (আমার মুখ আপনার দিকে ফেরালাম) অংশটিও এসেছে।