হুয়া মাওলাকুম: ফানি‘মাল মাওলা ওয়া নি‘মান নাসীর
আল্লাহর ওপর নির্ভরতা প্রকাশে
وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَاكُمْ ۖ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
বাংলা উচ্চারণ
ওয়া‘তাসিমূ বিল্লা-হি হুওয়া মাওলা-কুম, ফানি‘মাল মাওলা- ওয়া নি‘মান নাসীর।
অর্থ
আর আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো; তিনিই তোমাদের অভিভাবক। কতই না উত্তম অভিভাবক, আর কতই না উত্তম সাহায্যকারী!
প্রসঙ্গ ও ফযীলত
মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।